1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম থানার বিশেষ অভিযান-১০ বছর পলাতক জিআর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি গ্রে/ফ/তা/র। - probahonewstv
August 5, 2026, 6:07 am

আলীকদম থানার বিশেষ অভিযান-১০ বছর পলাতক জিআর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি গ্রে/ফ/তা/র।

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 280 Time View

আলীকদম থানার বিশেষ অভিযান-১০ বছর পলাতক জিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছর ধরে পলাতক এক জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ গ্রেফতার করা হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান-এর নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই হারুন রশীদ, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই রাজীব দে, এএসআই তাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীর বাজার এলাকায় অভিযান চালিয়ে দায়রা মামলা নং ৭৭/২০১০, জিআর-৬০/২০১০, ধারা ৩০২/৩২৪/৩০৭ (দণ্ডবিধি) মামলার ১০ বছর ধরে পলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি উখেই মং মার্মা (পিতা: সা কিহ্লা মার্মা), সাং-মেরিনচর পাড়া, ৯নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, থানা-আলীকদম, জেলা- বান্দরবান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি বর্তমানে আলীকদম থানা হাজতে রয়েছে এবং সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, আসামি মৌখিকভাবে দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন বলে দাবি করলেও এ সংক্রান্ত কোনো চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর জামাত শিবিরের নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় স্থানান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category