1. thpshopbd@gmail.com : admin :
নড়াইলে ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুর মৃ*ত্যু - probahonewstv
September 14, 2026, 4:15 pm

নড়াইলে ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, April 25, 2026
  • 237 Time View
নড়াইলে ট্রেনের ধাক্কায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু

নড়াইলে ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলা সদরের ভরাশুল এলাকায় ট্রেনের ধাক্কায় এক মা ও তার শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেন ভরাশুল এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার শিশুসন্তানকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা জামাল উদ্দিন জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, মা ঘটনাস্থলেই নিথর হয়ে পড়ে আছেন এবং শিশুটি কিছু দূরে ছিটকে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া চলছে।

See also  রাজশাহীর পুঠিয়া উপজেলা-য় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সং/ঘ/র্ষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category