1. thpshopbd@gmail.com : admin :
দারিদ্রতা বাবার মৃত্যুতেও শোকের ছুটি দিতে পারেনি!দিয়েছেন এইচএসসি পরীক্ষা,করেছেন এটিএম বুথে ডিউটি! - probahonewstv
September 18, 2026, 10:53 am

দারিদ্রতা বাবার মৃত্যুতেও শোকের ছুটি দিতে পারেনি!দিয়েছেন এইচএসসি পরীক্ষা,করেছেন এটিএম বুথে ডিউটি!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 24, 2026
  • 113 Time View
দারিদ্রতা বাবার মৃত্যুতেও শোকের ছুটি দিতে পারেনি!দিয়েছেন এইচএসসি পরীক্ষা,করেছেন এটিএম বুথে ডিউটি!

দারিদ্রতা বাবার মৃত্যুতেও শোকের ছুটি দিতে পারেনি!দিয়েছেন এইচএসসি পরীক্ষা,করেছেন এটিএম বুথে ডিউটি!

নিজস্ব প্রতিবেদক

বাঘেরহাট জেলায় প্রতিবন্ধী ভাই, মা, বাবা নিয়ে বাড়া বাসায় বসবাস করেন মোঃ ইসমাইল ইকন দাড়িয়া। বাঘেরহাট স্থানীয় খানজাহান আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকন। বাবা একজন বাইক চালক, ইসমালও লেখা পড়ার পাশাপাশি স্থানীয় একটি কৃষি বাংকের এটিএম বুথে জব করেন।ভাগ্যের নির্মম পরিহাসে গত মোঙ্গলবার সকালে বাঘেরহাটে বাড়া বাসায় স্ট্রোক করেন ইসমাইল ইকন এর বাবা ইসরাফিল দাড়িয়া পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।গোপালগঞ্জে বাবার লাশ দাফন করে রাতেই ফিরে আসেন বাঘের হাঁটে করেন এটিএম বুথে ডিউটি এবং সকালে সিটি কলেজে অংশ গ্রহণ করেন এইচএসসি পরীক্ষায়!এ বিষয়ে ইসমাইলের এক আত্মীয় বলেন অর্থের অভাব তাকে বাবার মৃত্যুর শোকও পালন করতে দেয়নি একদিনের ডিউটি না করলে তার ২৫০ টাকা বেতন কম আসবে বাবা ও নেই তাকেই সংসার চালাতে হবে!ইকনের এই সাহসিকতা এবং অভাব ও শোকের গল্পে সকলেই ব্যথিত হয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। অন্যদিকে বাঘেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের অধক্ষ খন্দকার আসিফ উদ্দিন আখি জানিয়েছেন এরকম সাহসি এবং দায়িত্ববান শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের অলংকার। তিনি আরও বলেন এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকন এর উচ্চ শিক্ষার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ রকম সহযোগিতার ব্যবস্থা তিনি করবেন যাতে ইসমাইলের উচ্চ শিক্ষা অর্জনের পথ সহজ হয়।

See also  সোনাগাজীতে জমি নিয়ে সংঘর্ষ: নারী সদস্যসহ একই পরিবারের ওপর হামলার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category