1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মির্জাপুরে 'বউ বদল' নিয়ে তোলপাড়, পাল্টাপাল্টি অভিযোগ - probahonewstv
July 28, 2026, 7:13 pm

টাঙ্গাইল মির্জাপুরে ‘বউ বদল’ নিয়ে তোলপাড়, পাল্টাপাল্টি অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 31 Time View

টাঙ্গাইল মির্জাপুরে ‘বউ বদল’ নিয়ে তোলপাড়, পাল্টাপাল্টি অভিযোগ

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

উপজেলায় পরকীয়ার জেরে ঘটেছে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি অপরজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছেন এবং তার প্রতিশোধ হিসেবে প্রথম ব্যক্তিও ওই অভিযুক্তের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এই ‘বউ বদল’ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার দুই পরিবারের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। একপর্যায়ে এক গৃহবধূকে প্রলুব্ধ করে নিয়ে যান প্রতিবেশি এক যুবক। এর পরপরই ভুক্তভোগী স্বামী পাল্টা পদক্ষেপ হিসেবে ওই যুবকের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী স্বামী অভিযোগ করে বলেন, আমার বউকে সে ভাগিয়ে নিয়েছে, তাই আমিও তার বউকে নিয়ে এসেছি। এখন আমরা নিজেদের সিদ্ধান্তে অটল।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহল ও মুরব্বিরা বিষয়টি নিয়ে সমালোচনা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশও ঘটনাটির ওপর নজর রাখছে। এলাকায় নৈতিক অবক্ষয়ের এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও বিস্ময় বিরাজ করছে।

See also  স্বপ্ন অসমাপ্ত রেখেই বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদি — শোকের কালো পতাকা ইনকিলাব মঞ্চে

Please Share This Post in Your Social Media

More News Of This Category