1. thpshopbd@gmail.com : admin :
আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা” - probahonewstv
June 13, 2026, 4:16 pm

আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা”

জিল্লুর রহমান
  • Update Time : Tuesday, September 30, 2025
  • 446 Time View
বগাবাড়ি আমবাগান থেকে মাদক সম্রাজ্ঞী পারভীন আটক”

আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা”

বিষেশ প্রতিনিধি ( জিল্লুর রহমান )

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে বহুল আলোচিত নারী মাদক কারবারি পারভীন আক্তার (৪৭)। তার বিরুদ্ধে আগে থেকেই ৪টি মাদক মামলা চলমান রয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন।

আটক পারভীন আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়—আমবাগান কবরস্থান এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১ কেজি।

ডিবি পুলিশ আরও জানায়, পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, পারভীনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত চারটি মাদকের মামলা রয়েছে।

ওসি জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

See also  সারাদেশে সাংবাদিক নিয়োগ Probahonews24

Please Share This Post in Your Social Media

More News Of This Category