
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে লাইসেন্সবিহীনভাবে যানবাহন চালানো এবং হেলমেট পরিধান না করার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন অমান্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১৫ টি মামলা করা হয়।
এসব মামলায় সর্বমোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা রোধ এবং চালকদের আইন মেনে চলতে উৎসাহিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।