1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বিতরণ শুরু: কার্ডের মাধ্যমে তেল প্রদান কার্যক্রম উদ্বোধন - probahonewstv
September 18, 2026, 9:00 am

চিরিরবন্দরে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বিতরণ শুরু: কার্ডের মাধ্যমে তেল প্রদান কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, April 22, 2026
  • 80 Time View

চিরিরবন্দরে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বিতরণ শুরু: কার্ডের মাধ্যমে তেল প্রদান কার্যক্রম উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আধুনিক ও স্বচ্ছ জ্বালানি বিতরণ ব্যবস্থার অংশ হিসেবে আউলিয়াপুকুর ফিলিং স্টেশন ও এমএইচ ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে কার্ডের মাধ্যমে তেল প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কার্ডভিত্তিক তেল সরবরাহ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ভোক্তারা সহজেই নির্ধারিত পরিমাণ জ্বালানি গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে অনিয়ম ও অপচয় কমে আসবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ফিলিং স্টেশনের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন এই কার্ড সিস্টেম চালুর মাধ্যমে জ্বালানি ক্রয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

See also  যুবসমাজকে তামাক ও মাদক থেকে রক্ষায় বকশীগঞ্জে সচেতনতামূলক কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category