1. thpshopbd@gmail.com : admin :
রোয়াংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে এমপি সাচিং প্রু জেরী। - probahonewstv
June 13, 2026, 7:08 pm

রোয়াংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে এমপি সাচিং প্রু জেরী।

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 44 Time View

রোয়াংছড়িতে দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে এমপি সাচিং প্রু জেরী।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বুধবার (২০ মে ২০২৬) সকালে তিনি রোয়াংছড়ি উপজেলার বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে রোয়াংছড়ি সদরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন।

পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাবা তাজমিন আলম তুলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত বক্তারা রোয়াংছড়ির সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।

See also  মহান স্বাধীনতা দিবসে ফেনীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category