1. thpshopbd@gmail.com : admin :
খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দের বছরের শিশু মুনতাহার - probahonewstv
August 8, 2026, 11:31 am

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দের বছরের শিশু মুনতাহার

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
  • Update Time : Saturday, August 8, 2026
  • 13 Time View
খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দের বছরের শিশু মুনতাহার

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দের বছরের শিশু মুনতাহার

বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদরাতুল মুনতাহা ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশেই খেলছিল মুনতাহা। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ছোট পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি নিষ্পাপ শিশুর এভাবে মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে।”

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

See also  একদিনের রাষ্ট্রীয় সফরে বরিশাল পৌছে ছেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হচ্ছে নির্বাচনী ও পরিকল্পনা প্রতিশ্রুতি স্বপ্ন দেখছে বরিশালবাসী স্বপ দেখছে দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category