1. thpshopbd@gmail.com : admin :
কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট - probahonewstv
September 29, 2026, 5:12 am

কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ) কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঢাকা
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 169 Time View
কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট। সরবরাহ কম, কোথাও গ্যাস নেই—আবার কোথাও বাড়তি দামে বিক্রির অভিযোগ।

সরবরাহ কম, বাড়তি দামে বিক্রির অভিযোগ; ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)
কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে সিলিন্ডারের সরবরাহ কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। অনেক দোকানে গ্যাস না পাওয়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও দোকানিরা খালি সিলিন্ডার সাজিয়ে রেখে সকাল-বিকাল সরবরাহের অপেক্ষায় সময় পার করছেন। কেউ কেউ লোকসানের আশঙ্কায় গ্যাস বিক্রি বন্ধও করে দিয়েছেন।

ভোক্তাদের অভিযোগ, খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। অন্যদিকে খুচরা বিক্রেতারা জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে তারা ডিলার পর্যায় থেকেই পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। যে দামে গ্যাস সংগ্রহ করা হচ্ছে, তাতে সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা লাভ রেখেই বিক্রি করা সম্ভব হচ্ছে বলে দাবি তাদের। এমনকি ডিলারের গোডাউনের সামনে দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে জানান তারা। ডিলার পর্যায়ের গোডাউন মালিকরা জানান, বর্তমানে গ্যাসের চাহিদা অনেক বেশি হলেও সরবরাহ তুলনামূলক কম। একটি গোডাউনে যেখানে এক হাজার পিস গ্যাস মজুত থাকে, সেখানে লাইনে দাঁড়িয়ে থাকে প্রায় পাঁচ হাজার পিসের চাহিদা। ফলে সবাইকে একসঙ্গে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।

রান্নার এলপিজি গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। অনেকে রান্না বন্ধ রাখতেও বাধ্য হচ্ছেন। আবার ভোক্তাদের একাংশের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে প্রবাহ নিউজ ২৪–এর অনুসন্ধানে দেখা গেছে, বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকায় সঠিক তথ্য ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না। এ অবস্থায় দ্রুত বাজার মনিটরিং জোরদার করা এবং ন্যায্যমূল্যে এলপিজি গ্যাস সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  চরমোনাইতে আ.লীগ নেতার বিরুদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category