1. thpshopbd@gmail.com : admin :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপণ - probahonewstv
August 25, 2026, 12:43 pm

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Saturday, August 22, 2026
  • 28 Time View
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় ফলজ ও বনজ চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশরের সভাপতিত্বে এবং বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যার নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন সড়কের পাশে চারা রোপণ এবং এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় মাদ্রাসার মুফতি শফিউল আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আলীকদমে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

এসব চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে আগামী দিনে আলীকদম আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে বলে আমরা আশা করি। স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।”
মাদ্রাসার মুফতি শফিউল আলম বলেন, “শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হবে।

See also  স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে যুবকের অনশন, ডাসারে চাঞ্চল্য

আজ যারা চারা পেয়েছে, তারা যদি নিয়মিত এসব গাছের পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে এই গাছগুলো বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

পরে আলীকদম সরকারি টিএনটি সংলগ্ন সড়কের দুই পাশে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এতিমখানায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিটন, জেলা বিএনপির সদস্য মং ক্যানু মার্মা, আলীকদম উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহাব উদ্দিন, বান্দরবান জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, মোঃ আব্দুল মালেক ও মোঃ আব্দুল আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ১ নম্বর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজুর রহমান মোর্শেদ, ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুবেল, ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ শামীম,
জাতীয়তাবাদী জিয়া মঞ্চ উপজেলা কমিটির, আহবায়ক-মোঃ ইসমাইল,,

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফরিদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তোফাজ্জল হোসেন টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম এবং জেলা ক্রীড়া দলের সদস্য মিসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু একটি চারা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা।

তাই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন বৃদ্ধির এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

See also  দুর্গম পাহাড়ি জনপদের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category