1. thpshopbd@gmail.com : admin :
কালিহাতীতে মোবাইল কোর্ট - probahonewstv
August 1, 2026, 6:56 am

কালিহাতীতে মোবাইল কোর্ট

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 125 Time View
কালিহাতীতে ৯ হাজার জরিমানা

এলপিজি ও বাজারে ৯ হাজার জরিমানা

আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

কালিহাতী উপজেলায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার, ০২ মার্চ ২০২৬ তারিখে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানসমূহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী অনিয়মের দায়ে ০৩ (তিন)টি মামলায় মোট ৯,০০০ (নয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালিহাতী, টাঙ্গাইল। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণ এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বাভাবিক ও ন্যায্য দামে বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী রেলস্টেশনে অসহায় নারীর সন্তান প্রসব, মানবিক সহায়তায় পাশে কুইক রেসপন্স টিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category