1. thpshopbd@gmail.com : admin :
এনায়েতপুরে উত্তেজনা চরমে, পূর্ব শত্রুতায় সং/ঘ/র্ষে ৬ জন গুরুতর আ/হ/ত - probahonewstv
July 31, 2026, 11:43 am

এনায়েতপুরে উত্তেজনা চরমে, পূর্ব শত্রুতায় সং/ঘ/র্ষে ৬ জন গুরুতর আ/হ/ত

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 93 Time View

এনায়েতপুরে উত্তেজনা চরমে, পূর্ব শত্রুতায় সংঘর্ষে ৬ জন গুরুতর আহত

মোঃ আক্তার হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল ২০২৬) লিটল হাজী তাহার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার একটি বিষয় ও সরকারি সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের মধ্যে আত্মকলহ শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি সহিংস রূপ নিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
আহতদের উদ্ধার করে প্রথমে এনায়েতপুর কাজী মেডিকেল অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে প্রায় ৫০ বছর বয়সী একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এছাড়া বাকি পাঁচজনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, মার্কেটের সামনে রাস্তার জায়গা দখল ও গাছ নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

See also  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বান্দরবানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category