1. thpshopbd@gmail.com : admin :
চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের যৌথ প্রয়াসে প্রান্তিক মানুষের সেবায় আশার আলো - probahonewstv
April 26, 2026, 12:38 am

চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের যৌথ প্রয়াসে প্রান্তিক মানুষের সেবায় আশার আলো

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026
  • 66 Time View

চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের যৌথ প্রয়াসে প্রান্তিক মানুষের সেবায় আশার আলো

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

ফেনীতে মানবাধিকার ও স্বাস্থ্যসেবায় সমন্বয়ের নতুন উদ্যোগ

ফেনী জেলায় মানবাধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সমন্বিত এবং জনবান্ধব করতে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী একটি সংস্থার নেতৃবৃন্দ এবং ফেনী সদর হাসপাতালের চিকিৎসকদের অংশগ্রহণে শহরের এসএসকে সড়কের একটি অভিজাত হোটেলে এ বৈঠক আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্থার ফেনী জেলা পরিচালক ডা. কামরুজ্জামান জিকু ফেনী সদর হাসপাতাল , কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম, সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ সাংবাদিক। এছাড়া ফেনী সদর হাসপাতালের কনসালটেন্ট জুনিয়র সার্জারি জনাব ডা: আদনান আহমেদ, কার্ডিয়াক বিশেষজ্ঞ ফখরুল ইসলাম, সংস্থার উপ-পরিচালক জনাব মোহাম্মদ ওসমান গনী এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবির কর্মকর্তা তানভীর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও স্বাস্থ্যসেবার আন্তঃসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
আবুল কাশেম বলেন, “মানবাধিকার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়াও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা একসঙ্গে এগিয়ে নিতে হবে।”
মোহাম্মদ হানিফ জানান, তাদের সংস্থা দীর্ঘদিন ধরে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ফেনীতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে দ্রুত ও কার্যকর সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডা. কামরুজ্জামান জিকু বলেন, “স্বাস্থ্যসেবা একটি মৌলিক মানবাধিকার। বাস্তবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি পরিবর্তনে চিকিৎসক, মানবাধিকার কর্মী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”
তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করা যায়। পাশাপাশি মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ ফেনী জেলায় মানবাধিকার সুরক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

See also  এনায়েতপুরে উত্তেজনা চরমে, পূর্ব শত্রুতায় সং/ঘ/র্ষে ৬ জন গুরুতর আ/হ/ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category