1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা বিতরণ - probahonewstv
September 16, 2026, 6:17 am

চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা বিতরণ

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
  • Update Time : Thursday, August 20, 2026
  • 48 Time View
চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা বিতরণ

চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা বিতরণ

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

“বেশি করে গাছ লাগাই, জলবায়ুর ঝুঁকি কমাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জন-সংগঠন ভিত্তিক খাস জমি, খাস জলমহাল ও আবাসন প্রকল্পের আওতায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ও উপজেলা কৃষি অফিসার উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), চিরিরবন্দর, দিনাজপুর।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

See also  আরসিসি ঢালাই উন্নয়ন ও রাস্তার প্রকল্পের কাজের শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category