1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ৩০ পিস ই/য়া/বা/সহ নারীসহ ৩ জন আ/ট/ক। - probahonewstv
June 15, 2026, 6:13 pm

আলীকদমে ৩০ পিস ই/য়া/বা/সহ নারীসহ ৩ জন আ/ট/ক।

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026
  • 78 Time View

আলীকদমে ৩০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ জন আটক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সামাজিক সংগঠন “নয়াপাড়া পরিবর্তন যুব সংঘ” এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে ইয়াবাসহ আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত ইয়াবা ব্যবসায়ী সেতারা বেগমকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন—বাদশা মিয়ার ছেলে মোঃ মামুন ইসলাম রানা (২১), নজির মেম্বারপাড়া, ৫নং ওয়ার্ড, নয়াপাড়া ইউনিয়ন;
মনজুর আলমের ছেলে মুবিন মিয়া (২৬), আবাসিক রাস্তার মাথা, ২নং ওয়ার্ড, চৈক্ষ্যং ইউনিয়ন;মৃত আবুল কাসেমের মেয়ে সেতারা বেগম (২৭), বাগানপাড়া, ৪নং ওয়ার্ড, নয়াপাড়া ইউনিয়ন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুই ব্যক্তি অধিক লাভের আশায় সেতারা বেগমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজেদের হেফাজতে রেখেছিল।

ঘটনার খবর পেয়ে আলীকদম থানার এসআই আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং আটককৃতদের থানায় নিয়ে যান। এ বিষয়ে আলীকদম থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য: মাদকবিরোধী এ ধরনের সামাজিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছেন।

See also  আলীকদমে চুরি হওয়া বৈদ্যুতিক তার উ দ্ধা র, তিন চোর গ্রে প্তা র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category