1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর মহিপালে রেঙ্গুনী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা - probahonewstv
April 25, 2026, 11:42 pm

ফেনীর মহিপালে রেঙ্গুনী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Thursday, October 9, 2025
  • 156 Time View
Mobile Court Fines “Ranguni Hotel” Tk 20,000 for Footpath Encroachment in Feni

ফেনীর মহিপালে রেঙ্গুনী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

Mobile Court Fines “Ranguni Hotel” Tk 20,000 for Footpath Encroachment in Feni

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনীর মহিপাল এলাকায় ফুটপাত দখল করে ফলের দোকান বসানোর অভিযোগে রেঙ্গুনী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জানা যায়, হোটেলের সামনে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল।
এ কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত দখল করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।” অভিযানে ফেনী সদর মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।  ফেনী শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে ধারাবাহিক অভিযান আইনশৃঙ্খল বাহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফেনীর মহিপালে চতুর্থ দিনের মতো চলছে ফুটপাত বিরোধী অভিযান। শহরকে দখলমুক্ত ও চলাচলযোগ্য রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শহরকে যানজটমুক্ত ও মনোরম পরিবেশে ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি চলছে। সাধারণ জনগণও এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে “দখলমুক্ত ফেনী” গঠনে সহযোগিতা করছেন।

See also  পাহাড়ভাঙ্গায় সেনা বিদ্যালয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category