1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত - probahonewstv
September 17, 2026, 4:20 pm

আলীকদমে পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, August 14, 2026
  • 64 Time View
আলীকদমে পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

আলীকদমে পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫ম বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান,জনাব মোঃ আবুল কালম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহেনা বেগম, সদস্য, ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ড, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হাসেম, সভাপতি, পান বাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি, আলীকদম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. রাহান উদ্দিন সুমন।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পরে অতিথিবৃন্দ ও সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের জন্য নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম এর বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ ও সৎ নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। তিনি সকল ব্যবসায়ীকে একসঙ্গে থেকে সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

See also  আলীকদম থানায় জব্দকৃত দুইটি ষাঁড় গরু নিলামে বিক্রি।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উন্নত বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে আবুল হাসেম সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কমিটি ব্যবসায়ীদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিষ্ঠা, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

সাধারণ সম্পাদক মো. রাহান উদ্দিন সুমন উপস্থিত সকল অতিথি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category