1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ। - probahonewstv
July 30, 2026, 8:45 am

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ।

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 59 Time View

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

১১ নং আজগানা ইউনিয়নের রাসেল মেম্বারের বিরুদ্ধে জমি দখল, শারীরিক নির্যাতন এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ এনেছিল একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান এ বিষয়ে তিনি মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার দাবি করেছিল একটি ভিডিওতে।

অন্যদিকে, অপর একটি ভিডিওতে রাসেল মেম্বার ও তার এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং সমর্থকেরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, এই তথ্যগুলো মিথ্যা এবং মানহানিকর। তারা জানান, পারিবারিক রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে এই ভিত্তিহীন অভিযোগগুলো তোলা হয়েছে এবং সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। স্থানীয়দের দাবি, তার সুনাম নষ্ট করতেই হাবিবুর রহমান সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছেন।

বর্তমানে এলাকাবাসী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।

See also  বাউফলে শিক্ষার্থীদের স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত*

Please Share This Post in Your Social Media

More News Of This Category