1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের কোরআন পাঠ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - probahonewstv
June 14, 2026, 5:20 pm

আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের কোরআন পাঠ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, March 15, 2026
  • 52 Time View
আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের উদ্যোগে কোরআন পাঠ প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলীকদমে আন-নূর ইনস্টিটিউটের কোরআন পাঠ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা-এর চৈক্ষ্যং ইউনিয়ন-এ আন-নূর ইনস্টিটিউটের উদ্যোগে কোরআন পাঠ প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরুল কবির মেম্বার পাড়ায় অবস্থিত ভিশনারী ট্রাস্টের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর ইনস্টিটিউট-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো এ কোরআন পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কোরআনের সুমধুর তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে মোট ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশনারী ট্রাস্টের ট্রেজারার মো. রমজান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিশনারী ট্রাস্টের আজীবন সদস্য মুজাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম থানা-এর সাব-ইন্সপেক্টর আবু সাইদ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীসহ বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম, আন-নূর একাডেমির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ছাদেক মিয়া এবং মাদ্রাসার পরিচালক আমজাদ সাদেকী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আন-নূর ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের কুরআনের প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক হয়।

প্রতিযোগিতায় বিজয়ী পুরুষ ও মহিলা প্রতিযোগীদের মাঝে নগদ অর্থ এবং আল কুরআন একাডেমিক লন্ডন থেকে প্রকাশিত বাংলা ভাষায় অনূদিত কুরআন শরীফ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন সাদিয়া জান্নাত, দ্বিতীয় স্থান অর্জন করেন নাছরিন কবির সুমি এবং তৃতীয় স্থান অধিকার করেন জান্নাতুল নাঈম। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন রিফাতুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন শাকিল এবং তৃতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক। তারা তিনজনই আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থী। মাদ্রাসার পরিচালক আমজাদ সাদেকী জানান, শিক্ষার্থীদের মাঝে কুরআনিক শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

See also  অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category