1. thpshopbd@gmail.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে জরিমানা - probahonewstv
June 13, 2026, 10:50 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে জরিমানা

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 78 Time View
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের দোকানে অভিযান | দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কাপড়ের দোকানে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর একটি দল।

অভিযান চলাকালে কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকানে বিদেশি কাপড় বিক্রি করা হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পণ্যের ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এতে পণ্যের ক্রয়মূল্য, বৈধ আমদানি, ভ্যাট-ট্যাক্স পরিশোধ কিংবা পণ্য নকল কি না—এসব বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়। এছাড়া দেশীয় পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় ‘শাড়ি বিচিত্রা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং ‘বি-বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পণ্যের সঠিক ঘোষণা প্রদান, বৈধ উৎস সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে খাল দখল অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category