1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান - probahonewstv
August 2, 2026, 3:53 am

আলীকদম জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 22, 2026
  • 143 Time View
আলীকদম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান।

পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে আলীকদম জোন।

এরই ধারাবাহিকতায় আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং বান্দরবান রিজিয়ন (সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড)-এর সার্বিক সহযোগিতায় আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২,৮৪,৪৪৭ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

পরিশেষে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী কেবল দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমেও জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীসহ সকল শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সৌহার্দ্য রক্ষার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “ওসি ডিবি ফেনী” নামে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category