1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান: ২০ হাজার পিস ই/য়া/বাসহ গ্রেপ্তার ১, জব্দ নম্বরবিহীন সিএনজি - probahonewstv
November 22, 2026, 1:17 pm

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান: ২০ হাজার পিস ই/য়া/বাসহ গ্রেপ্তার ১, জব্দ নম্বরবিহীন সিএনজি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, November 12, 2026
  • 60 Time View
নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান: ২০ হাজার পিস ই/য়া/বাসহ গ্রেপ্তার ১, জব্দ নম্বরবিহীন সিএনজি

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযান: ২০ হাজার পিস ই/য়া/বাসহ গ্রেপ্তার ১, জব্দ নম্বরবিহীন সিএনজি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিসহ সলিম উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবনিয়া থেকে মেম্বারঘাটা হয়ে কুতুপালংগামী একটি সিএনজিকে অস্থায়ী চেকপোস্টে থামানোর চেষ্টা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়।

প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পুরাতন নম্বরবিহীন সিএনজিটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সলিম উল্লাহ (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-০৯, তারিখ ১১ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-১৭৯ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

See also  আলীকদমে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category