
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিসহ সলিম উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবনিয়া থেকে মেম্বারঘাটা হয়ে কুতুপালংগামী একটি সিএনজিকে অস্থায়ী চেকপোস্টে থামানোর চেষ্টা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পুরাতন নম্বরবিহীন সিএনজিটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সলিম উল্লাহ (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় এফআইআর নং-০৯, তারিখ ১১ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-১৭৯ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতা সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com