1. thpshopbd@gmail.com : admin :
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে রায়পুরে লিফলেট বিতরণ - probahonewstv
September 6, 2026, 2:28 am

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে রায়পুরে লিফলেট বিতরণ

রায়পুর প্রতিনিধি:
  • Update Time : Friday, September 4, 2026
  • 19 Time View
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে রায়পুরে লিফলেট বিতরণ

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ সফল করতে রায়পুরে লিফলেট বিতরণ

রায়পুর প্রতিনিধি:

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত লং মার্চ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও রোড মার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ কার্যকরের দাবির বিষয়েও জনসাধারণকে অবহিত করা হয়।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, তাদের ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য তারা সবাইকে আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

See also  আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category