1. thpshopbd@gmail.com : admin :
নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস - probahonewstv
August 27, 2026, 4:51 pm

নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 26 Time View
নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

নরসিংদী রায়পুরা,মরজালে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার নরসিংদী রায়পুরা মরজাল বাস্টেন এলাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৮টায় রায়পুরা উপজেলা মরজাল বাস্টেন এলাকায় জুলুসে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হবে। সকাল ৮টা ৩০ মিনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এরপর সকাল ১০টায় মরজাল বাস্টেন থেকে জশনে জুলুস শুরু হয়েছে।

জুলুসটি মরজাল বাস্টেন হয়ে, ঢাকা সিলেট মহাসড়ক ঘুড়ে, শ্রমিক নেত্র রতনের বাড়ী হয়ে, বটিয়ারা গিয়ে শেষ হবে। পরে সকাল ১১টা ৩০ মিনিটে সেখানে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দুপুর ১২টায় তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

আয়োজক মোবা ভান্ডারী জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও এলাকাভিত্তিক আনজুমানের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। জশনে জুলুসে অংশগ্রহণের জন্য নরসিংদী,রায়পুরা,মরজালের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

See also  বান্দরবানে পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের বাছাইপর্ব সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category