1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা - probahonewstv
August 31, 2026, 8:35 pm

সোনারগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • Update Time : Thursday, August 13, 2026
  • 49 Time View
সোনারগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

সোনারগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার।

এসময় বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল,শিল্পকলা একাডেমির শিক্ষক দিলিপ কুমার, রবি রায় প্রমুখ।

এছারাও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নজরুল গবেষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

See also  বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category