1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁ জা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড - probahonewstv
June 20, 2026, 11:20 am

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁ জা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 5 Time View

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাবু লাল শীল (৩২), পিতা- মৃত বেনামি চন্দ্র শীল, গ্রামের বাড়ি সিঙ্গেরগাড়ী, উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন।

প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন” সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

See also  বগুড়া সদরে গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category