তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাবু লাল শীল (৩২), পিতা- মৃত বেনামি চন্দ্র শীল, গ্রামের বাড়ি সিঙ্গেরগাড়ী, উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন।
প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন" সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।"
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”