1. thpshopbd@gmail.com : admin :
অসচ্ছলদের পাশে আলীকদম জোন — বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ৩ লাখ টাকার অনুদান প্রদান - probahonewstv
June 15, 2026, 1:37 am

অসচ্ছলদের পাশে আলীকদম জোন — বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ৩ লাখ টাকার অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 43 Time View

অসচ্ছলদের পাশে আলীকদম জোন — বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ৩ লাখ টাকার অনুদান প্রদান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।

এরই ধারাবাহিকতায় আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি এর নির্দেশনা অনুযায়ী জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ২,৯০,৬১৩/- (দুই লক্ষ নব্বই হাজার ছয়শত তেরো) টাকা অনুদান প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা মত প্রকাশ করেন।

পরিশেষে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমেও জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান।

See also  ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে জমকালো ঈদ আনন্দ আড্ডা

Please Share This Post in Your Social Media

More News Of This Category