1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে বাস-মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় অ্যাম্বুলেন্স চালকসহ, ছেলে নি/হ/ত - probahonewstv
June 14, 2026, 11:12 am

ফেনীতে বাস-মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় অ্যাম্বুলেন্স চালকসহ, ছেলে নি/হ/ত

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 40 Time View

ফেনীতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ, ছেলে নিহত

 

ফেনীতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি বাজার সংলগ্ন রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬)৷ তিনি ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি নুরুল আলমের ছেলে মোহাম্মদ নিরব (২৫)৷ এছাড়াও ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৫) গুরুতর আহত হন৷

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দিবাগত রাতে ফেনীর ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের দায়িত্ব পালন করেন নুরুল আলম। সকালে ভাগিনা আফজালের মোটরসাইকেলে নিজ ছেলে নিরবসহ লেমুয়ায় বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া হাফেজিয়া এলাকায় পৌঁছলে রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দি এক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই পিষ্ট হয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক নুরুল আলমকে মৃত ঘোষণা করে। আহত নিরব ও আফজালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নীরবেরে মৃত্যু হয়।

ফেনী ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, রাতে অ্যাম্বুলেন্সে ডিউটি শেষে নুরুল আলম মোটরসাইকেল করে লেমুয়ায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে নুরুল আলম ও তার ছেলে নীরবের মৃত্যু হয়।

See also  চিরিরবন্দরে অবৈধ পেট্রোল মজুদ: ৪ হাজার টাকা জরিমানা, ৮৭ লিটার জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category