1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: আফিমের বীজ সহ চাষী ও আরাকান আর্মির সহযোগী আ/ট/ক। - probahonewstv
April 28, 2026, 8:53 am

আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: আফিমের বীজ সহ চাষী ও আরাকান আর্মির সহযোগী আ/ট/ক।

Reporter Name
  • Update Time : Tuesday, April 28, 2026
  • 9 Time View

আলীকদম-থানচি সড়কে সেনাবাহিনীর অভিযান: আফিমের বীজ সহ চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম-থানচি সংযোগ সড়কের ২৩ কিলো এলাকা থেকে আফিম চাষের সাথে জড়িত ও আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে,, লেঃ মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব (৩১ বীর) এর নেতৃত্বে ২৬ কিলো আর্মি ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এসময় ইংনা চন্দ্র ত্রিপুরা নামীয় এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার নিজ ঘর থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০ গ্রাম আফিমের বীজ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
আটককৃত ইংনা চন্দ্র ত্রিপুরা (পিতা: হানিরাং ত্রিপুরা, মাতা: আইনাতি ত্রিপুরা) আলীকদম-থানচি সড়কের ২৩ কিলো এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অতীতে তিনি আরাকান আর্মির সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে সহযোগী হিসেবে কাজ করেছেন। ২০২৫ সালের এপ্রিল মাসে আরাকান আর্মির সদস্যরা থানচি এলাকা ত্যাগ করার পর তিনি উক্ত এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
স্থানীয় সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকসেবন, আফিম চাষ ও বিক্রয়ের সাথে জড়িত। চলতি বছরেও তিনি মংহোয়াই ম্রো নামীয় আরেক ব্যক্তির সাথে যৌথভাবে প্রায় ৫০-৬০ শতক জমিতে আফিম ও গাঁজা চাষ করেছেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে আটককৃত ব্যক্তিকে আলীকদম জোনের অধীনস্থ ২৬ কিলো আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আলীকদম জোনে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

See also  নবীনগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বান্দরবানে গভীর রাতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুললে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, “শ্রমিক নুরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “তিন রাবার শ্রমিক অপহৃত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি জানান, এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।