1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে মানবাধিকার সুরক্ষায় জোরদার কার্যক্রমের অঙ্গীকার - probahonewstv
June 14, 2026, 12:06 pm

ফেনীতে মানবাধিকার সুরক্ষায় জোরদার কার্যক্রমের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 127 Time View

ফেনীতে মানবাধিকার সুরক্ষায় জোরদার কার্যক্রমের অঙ্গীকার

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

সংস্থার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের বৈঠকে ভূমি ও মাদক ইস্যুতে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ

ফেনীর The Heritage lounge হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম সাহেব, ভূমি ও মাদক তদন্ত বিষয়ক সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম মুন্না, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এবং ফেনী জেলা উপ-সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ওসমান গনী ও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ব্যুরোর পরিচালক রোকসানা আক্তার সুমি।
সভায় জনাব আবুল কাশেম সাহেব বলেন, মানবাধিকার রক্ষা একটি চলমান প্রক্রিয়া, যা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, দেশে ভূমি বিরোধ ও মাদকসংক্রান্ত অপরাধ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, যা মোকাবেলায় আইনি সহায়তার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি সংস্থার কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের আহ্বান জানান।

জনাব মোহাম্মদ ইব্রাহিম মুন্না তার বক্তব্যে বলেন, ভূমি ও মাদক বিষয়ক তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

তিনি ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জনাব মোহাম্মদ হানিফ বলেন, মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা সম্ভব। তিনি সংস্থার কার্যক্রম গণমাধ্যমে আরও ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া, জনাব মোহাম্মদ ওসমান গনী বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করা প্রয়োজন। তিনি ফেনী জেলায় সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে উপস্থিত সকলেই মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category