1. thpshopbd@gmail.com : admin :
দাগনভূঞায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযানে জোরদার নজরদারি - probahonewstv
August 2, 2026, 3:24 pm

দাগনভূঞায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযানে জোরদার নজরদারি

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 70 Time View

দাগনভূঞায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযানে জোরদার নজরদারি

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

লাইসেন্স নবায়নে নির্দেশনা, অনিয়মে ক্লিনিক সিলগালা
ফেনীর দাগনভূঞা উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও নিয়মিত তদারকির অংশ হিসেবে এক বিশেষ পরিদর্শন অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সোমবার (আজ) পরিচালিত এ অভিযানে উপজেলার তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করা হয়। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. গোলাম সদরুদ্দিন শামিম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাজিদ বিন হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) শামসুল আলম সুমন, পরিসংখ্যানবিদ মোশাররফ হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযানকালে ‘পদ্মা ডিজিটাল ল্যাব’ ও ‘দাগনভূঞা মা ও শিশু হাসপাতাল’-এ লাইসেন্স নবায়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ‘হাজী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার’-এ লাইসেন্স নবায়ন সংক্রান্ত গুরুতর অসঙ্গতি পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যথাযথ কাগজপত্র ও নিয়ম মেনে পুনরায় কার্যক্রম শুরু না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।
ফেনী জেলার সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

See also  আলীকদমে বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ৭০টির বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category