1. thpshopbd@gmail.com : admin :
দুর্গম পাহাড়ে জীবনরক্ষায় বিশেষ উদ্যোগ: আলীকদমে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও নার্সিং প্রশিক্ষণ শুরু। - probahonewstv
September 19, 2026, 6:34 pm

দুর্গম পাহাড়ে জীবনরক্ষায় বিশেষ উদ্যোগ: আলীকদমে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও নার্সিং প্রশিক্ষণ শুরু।

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 129 Time View

দুর্গম পাহাড়ে জীবনরক্ষায় বিশেষ উদ্যোগ: আলীকদমে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও নার্সিং প্রশিক্ষণ শুরু।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আলীকদম (বান্দরবান), ০৫ এপ্রিল ২০২৬: পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা কাটিয়ে জীবনহানির ঝুঁকি হ্রাস করতে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার সকালে আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের জন্য “জরুরি চিকিৎসাসেবা ও নার্সিং প্রশিক্ষণ” কর্মসূচির উদ্বোধন করা হয়। ভৌগোলিক প্রতিকূলতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত পাড়াগুলো থেকে দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় আলীকদম উপজেলার ২২টি পাড়া থেকে ২৭ জন (১৯ জন পুরুষ ও ৮ জন নারী) প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় আকস্মিক দুর্ঘটনার সময় তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে পারেন।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণে তীব্র রক্তক্ষরণ বন্ধ, জখম ব্যবস্থাপনা, হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা, সাপের কামড়, অগ্নিকাণ্ড ও পানিতে ডোবা রোগীর জরুরি সেবা এবং অচেতন রোগীর শ্বাস-প্রশ্বাস সচল রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ, পিএসসি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান।

বক্তারা বলেন, দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট বা “গোল্ডেন আওয়ার” জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশিক্ষণ স্থানীয়দের মধ্যে জরুরি সেবাদানের সক্ষমতা তৈরি করে দুর্গম এলাকায় একটি মানবিক সুরক্ষা বলয় গড়ে তুলবে।

পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আর আলীকদম সেনা জোনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে; সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে দুর্গম জনপদের চিকিৎসাসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

See also  দুর্গাপুরে জাতীয়তাবাদী সমবায় দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন — আবুল কালাম আহ্বায়ক, আজম আলী মন্ডল সদস্য সচিব

Please Share This Post in Your Social Media

More News Of This Category