1. thpshopbd@gmail.com : admin :
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো! প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা পুলিশের। - probahonewstv
July 31, 2026, 10:19 am

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো! প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা পুলিশের।

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 32 Time View

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো! প্রকৃত ঘটনা উন্মোচনের চেষ্টা পুলিশের।
মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্টার সত্যের পথে নির্ভীক দৈনিক বাংলার সংবাদ।”

সোমবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই বহরের একটি গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

See also  হাছেনের মোড়ে “জুলহাস টেলিকম এন্ড ভেরাইটিজ স্টোর”: আধুনিক সেবায় গ্রাহকের আস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category