1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। - probahonewstv
June 14, 2026, 5:00 pm

আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 193 Time View

আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।

আজ ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ০২:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান-এর দিক নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন এসআই উপন বড়ুয়া, এসআই ইয়ামিন আহমেদ, এসআই মিঠুন মজুমদার, এসআই মিয়েল চাকমা, এএসআই (নি:) রাজীব দে, এএসআই (নি:) মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে আলীকদম উপজেলা ১নং সদর ইউনিয়নের উত্তর পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিআর মামলার সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়।
উক্ত মামলায় আসামীকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন আবুল ফয়েজ (৩২), পিতা-মৃত আবুল হাশেম, সাং-উত্তর পালংপাড়া, ০৪নং ওয়ার্ড, ০১নং আলীকদম ইউনিয়ন পরিষদ, থানা-আলীকদম, জেলা-বান্দরবান।

গ্রেফতারকৃত আসামী বর্তমানে আলীকদম থানা হাজতে রয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

See also  আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category