1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতি ৭ লাখের বেশি - probahonewstv
September 17, 2026, 6:27 pm

তারাগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতি ৭ লাখের বেশি

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
  • Update Time : Saturday, March 7, 2026
  • 213 Time View
তারাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, চার দোকান পুড়ে ছাই

চার দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ লাখের বেশি

বুলবুল হোসেন,উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় তিনটার দিকে হঠাৎ করে বিড়াবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহজাহানের দোকান এবং বাবুলের দোকান।

অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, প্রথমে তাদেরকে ফোনে আগুন লাগার খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে রওনা দিলে পরে আবার ফোন করে জানানো হয় যে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী জেলা কমিটি ঘোষণা হতেই তীব্র বিরোধ—বহিষ্কৃত নেতাকে ফেরানোয় ক্ষোভে ফুঁসছে এনসিপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category