1. thpshopbd@gmail.com : admin :
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার - probahonewstv
April 25, 2026, 3:54 pm

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 20, 2025
  • 113 Time View
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-কার্তুজ জব্দ

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হলেও চলমান তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্রে জানা যায়, মেজর সা-আদাতের নেতৃত্বে সেনাসদস্যরা এ অভিযান চালান। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে মহেশখালী থেকে চার হাজার টাকায় অস্ত্রটি সংগ্রহ করেছিলেন। সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

See also  এখনই সময় পরিবর্তনের—ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর প্রাণবন্ত মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category