1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় চরপাবর্তীতে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি - probahonewstv
April 27, 2026, 12:48 am

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় চরপাবর্তীতে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, January 9, 2026
  • 115 Time View
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে ফেনীর চরপাবর্তীতে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি।

দ্বিতীয় দফা মাপজোক ও সীমানা নির্ধারণে উভয় পক্ষের সম্মতিতে বিরোধের অবসান

স্টাফ রিপোর্ট,আবু বক্কর ছিদ্দিক, ফেনী

ফেনীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে (আবদুর রবের নতুন বাড়ি সংলগ্ন) দীর্ঘদিন ধরে চলমান একটি সম্পত্তি বিরোধ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। জানা গেছে, চরপাবর্তী গ্রামের বাসিন্দা আরবের নেসা (স্বামী: এনাম হোসেন) সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ দাখিল করলে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা বিষয়টি আমলে নেয়। অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি দ্বিতীয় দফায় সরেজমিনে তদন্ত ও মালিকানা অনুযায়ী জমির মাফ পরিমাপের উদ্যোগ গ্রহণ করে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে তিনজন অভিজ্ঞ সার্ভেয়ার—আবুল কাশেম আমিন সাহেব, কোম্পানীগঞ্জের আবুল কাশেম আমিন এবং মুরশেদ আলম আমিন—উক্ত সম্পত্তির সঠিক পরিমাপ ও সীমানা নির্ধারণ সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা শাখার পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক), ফেনী জেলা উপ-তথ্য পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মিয়াজী, উসমান গণী (জেলা তথ্য অফিসার), দাগনভূঞা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, ফেনী জেলা ইনফরমেশন অফিসার আবু বক্কর ছিদ্দিকসহ চরপাবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উভয় পক্ষের মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণ সম্পন্ন হলে দীর্ঘদিনের এই সম্পত্তি বিরোধের সফল ও শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়। বাদীর বক্তব্য
বাদী আরবের নেসা বলেন, আমি ন্যায়বিচারের আশায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কাছে অভিযোগ করেছিলাম। আজ সঠিক মাপজোক ও সীমানা নির্ধারণের মাধ্যমে আমার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য সংস্থার সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিবাদীর বক্তব্য
বিবাদী ছালেহা খাতুন (স্বামী: আবদুর রব) বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিরোধ সৃষ্টি হয়েছিল। আজ নিরপেক্ষভাবে মাপজোক হওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সংস্থার মন্তব্য
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল কাশেম বলেন, মানুষের অধিকার রক্ষা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আইনি সহায়তা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। এলাকাবাসী আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

See also  লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল অবস্থা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category