1. thpshopbd@gmail.com : admin :
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল - probahonewstv
June 13, 2026, 6:08 pm

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ) কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, January 4, 2026
  • 133 Time View
ঢাকা-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হকের মনোনয়ন বাতিল।

ঋণ খেলাফি ও নথিপত্রের ঘাটতির কারণে আব্দুল হকের প্রার্থীতা বাতিল

মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ)
কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঢাকা

তাং ৩ জানুয়ারি ২০২৬, ঢাকা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল করিম। যাচাই-বাছাই শেষে প্রার্থীতা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঋণ খেলাফি ও প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আব্দুল হক নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।

ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন মিলিয়ে মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি সংসদীয় ৩০০ আসনের ১৭৫ নং আসন। এই আসনে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আব্দুল হক ছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানিয়েছেন, আব্দুল হক ছাড়া বাকি দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী মোঃ আব্দুল হক তালিকাভুক্ত ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থীতার সুযোগ নেই। মনোনয়ন বাতিলের বিষয়ে বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category