1. thpshopbd@gmail.com : admin :
দাগনভূঞায় হাদিয়া না পেয়ে সড়ক সংস্কারের বালুর ট্রাক আটক, এক ব্যক্তি গ্রেপ্তার - probahonewstv
September 25, 2026, 4:00 pm

দাগনভূঞায় হাদিয়া না পেয়ে সড়ক সংস্কারের বালুর ট্রাক আটক, এক ব্যক্তি গ্রেপ্তার

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, September 14, 2025
  • 436 Time View
চাঁদা না দেওয়ায় ট্রাক আটক, পুলিশের তাৎক্ষণিক অভিযান

দাগনভূঞায় হাদিয়া না পেয়ে সড়ক সংস্কারের বালুর ট্রাক আটক, এক ব্যক্তি গ্রেপ্তার

বিস্তারিত: মোহাম্মদ হানিফ ( জেলা প্রতিনিধি ফেনী 
ফেনীর দাগনভূঞায় সড়ক সংস্কারের কাজে ব্যবহার হওয়া বালুভর্তি একটি ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার নামার বাজার এলাকা থেকে ট্রাকসহ তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ট্রাওয়ার সড়কের কাজের জন্য বালু আনতে গেলে জিরো পয়েন্টে শামীম নামে এক ব্যক্তি ট্রাকটি থামিয়ে দেন। পরে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলে অনিক নামের আরেকজনকে সঙ্গে নিয়ে ট্রাকচালককে নামিয়ে দেন এবং ট্রাকটি পৌরসভার নামার বাজারে নিয়ে যান। এ খবর পেয়ে ঠিকাদার আবদুল কাদের পুলিশকে অবহিত করলে দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজের নির্দেশে এসআই রোকন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাক উদ্ধার করেন এবং করিম নামে একজনকে আটক করেন।ঘটনায় ঠিকাদার আবদুল কাদের তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

See also  জাতিসংঘের মঞ্চে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিএইচটি সম্প্রীতি জোটের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category