1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় প্যারেড, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। - probahonewstv
April 26, 2026, 4:22 pm

আলীকদম উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় প্যারেড, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 136 Time View
আলীকদম উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পানবাজারে আয়োজিত কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় আলীকদম উপজেলার পানবাজারস্থ আবুল কাশেম কোম্পানির টোবাকো প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।নুষ্ঠানে সভাপতিত্ব করেন আনছার উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি, আলীকদম উপজেলা বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম, সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিটন, সাবেক দপ্তর সম্পাদক, আলীকদম উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। এছাড়া উপস্থিত ছিলেন সুরত আলম, আহ্বায়ক, আলীকদম উপজেলা শ্রমিকদল; আফসার উদ্দিন ছোটন, সদস্য সচিব, আলীকদম উপজেলা শ্রমিকদল; আবুল বশর, আহ্বায়ক, আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দল; আবুল হাসেম, সভাপতি, পানবাজার ব্যবসায়ী সমিতি; বিএনপি নেতা সালাউদ্দিন, মনু চৌধুরী ও কুদ্দুস মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, পাশাপাশি বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর পক্ষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ আবুল কালাম বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, এই চেতনা বাস্তবায়নে বিএনপি শুরু থেকেই ভূমিকা রেখে আসছে। তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক ভূমিকা জাতি কখনো ভুলবে না। তার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রূপ পায় বলে তিনি মন্তব্য করেন। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সকলের প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

See also  দোয়া ও উৎসবমুখর পরিবেশে মনগাজী ফাতেমা করিম স্কুল এন্ড কলেজে নতুন বছরের পাঠদান শুরু

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category