1. thpshopbd@gmail.com : admin :
২৫ জানুয়ারির নির্বাচনী সভা সফল করতে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 6:55 am

২৫ জানুয়ারির নির্বাচনী সভা সফল করতে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 72 Time View
ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ২৫ জানুয়ারির নির্বাচনী সভা সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীতে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য নির্বাচনী সভা সফল করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের। সভাটি অনুষ্ঠিত হবে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে। প্রস্তুতি সভাটি ফেনী শহরের দাউদ পুল সংলগ্ন রুপালি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সভা পরিচালনা করেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে রয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তিনি উল্লেখ করেন, ২৫ জানুয়ারির সভা হবে গণআন্দোলনের একটি ঐতিহাসিক মাইলফলক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, জনগণ আর দমন-পীড়নের রাজনীতি চায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু। তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, শাহানা আক্তার শানু, মেজবাহ উদ্দিন খান, গাজী মনির ও জিয়া উদ্দিন মিস্টার। বক্তারা সবাই ২৫ জানুয়ারির নির্বাচনী সভাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এছাড়াও ফেনী জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। তারা বলেন, এই সভার মাধ্যমে ফেনীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের বাস্তব চিত্র ফুটে উঠবে। প্রস্তুতি সভা শেষে ২৫ জানুয়ারির নির্বাচনী সভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ব্যাপক জনসমাগমের মাধ্যমে সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়।

See also  দিনাজপুরে প্রাচীর ধস,৫ নারী আহত

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category