1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার - probahonewstv
November 22, 2026, 5:14 pm

সোনারগাঁওয়ে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 163 Time View

সোনারগাঁওয়ে অবৈধ ভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম হতে ঢাকামুখী পিক আপ ভ্যান আটক করে সোনারগাঁও থানা পুলিশ। এসময় এডিজেল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, তেলের বৈশ্বিক সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করে ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ পিক আপ যোগে চট্টগ্রাম হতে ঢাকা পাচার কালে আটক করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা বিধানমতে দোষী সাব্যাস্ত করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪(ক) ধারায় ১০

হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে, নিলামের সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত শাকিলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-২৯.০৪.২৬ইং

See also  আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা”

Please Share This Post in Your Social Media

More News Of This Category