1. thpshopbd@gmail.com : admin :
লামার আজিজনগরে ‘এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত। - probahonewstv
September 16, 2026, 4:29 am

লামার আজিজনগরে ‘এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 78 Time View

লামার আজিজনগরে ‘এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর জমজমাট ফাইনাল অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর আকর্ষণীয় ফাইনাল খেলা। মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে টুর্নামেন্টটির সফল সমাপ্তি ঘটে।

চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় কুতুবদিয়া একাদশ ও মুর্শেল এন্ড ব্রাদার্স (পদুয়া)। টসে জিতে ব্যাট করতে নেমে পদুয়া দল নির্ধারিত লক্ষ্য দেয়। জবাবে কুতুবদিয়া একাদশ দুর্দান্ত খেলায় ৭ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রবিউল ইসলাম তারেকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (বান্দরবান-৩০০ আসন) ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, মুজিবুর রশিদ ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজিজনগর ক্রিকেট পরিবারের সৌজন্যে আয়োজিত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন এনআইসি লেকের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম রিয়াদ। এছাড়া মোহিবুল হাসান লিটন, মিফতাহুল আলম সুমন, ফেরোজুল ইসলাম ও নাহিম উদ্দিন টুর্নামেন্ট সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন জাঁকজমকপূর্ণ আয়োজন আজিজনগরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

See also  সাটুরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category