1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে জ্বালানি তেলের অপব্যবহার রোধে কঠোর প্রশাসন, ২৩ যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা - probahonewstv
April 28, 2026, 10:14 am

চিরিরবন্দরে জ্বালানি তেলের অপব্যবহার রোধে কঠোর প্রশাসন, ২৩ যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 21 Time View

চিরিরবন্দরে জ্বালানি তেলের অপব্যবহার রোধে কঠোর প্রশাসন, ২৩ যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

জ্বালানি তেলের অপব্যবহার রোধে দিনাজপুরের চিরিরবন্দরে দুইটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় ২৩টি যানবাহনকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চিরিরবন্দর শহরের চিরিরবন্দর ফিলিং স্টেশন এবং গার্মেন্টস বাজার সংলগ্ন আউলিয়া পুকুর ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আক্তারোজ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে জ্বালানি তেলের অপব্যবহার অনেকাংশে কমে আসবে।

See also  সাজানো প্যান্ডেল তছনছ: এলাকাবাসীর মধ্যে ক্ষোভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category