1. thpshopbd@gmail.com : admin :
দীর্ঘ ২৭বছর পর দোয়া ও অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যাত্রা আলীকদম প্রেসক্লাবের। - probahonewstv
August 1, 2026, 7:21 pm

দীর্ঘ ২৭বছর পর দোয়া ও অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যাত্রা আলীকদম প্রেসক্লাবের।

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 37 Time View

দীর্ঘ ২৭বছর পর দোয়া ও অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যাত্রা আলীকদম প্রেসক্লাবের।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দোয়া মাহফিল ও অভিষেক অনুষ্ঠান গতকাল রবিবার (৬জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

সকাল ৮টায় আলীকদম প্রেসক্লাব প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আলীকদম প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরে দুপুর ০১:৩০ মিনিটে- নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আলীকদম থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি, ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাছির উদ্দীন এবং ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন।
১নংসদর ইউনিয়ন পরিষদের,মহিলা সদস্য, জনবা,রেহেনা আক্তার ও ৩নংনয়া পাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য, জনাবা,কহিনুর আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত আলীকদম প্রেসক্লাব পেশাদারিত্ব, ঐক্য ও নৈতিকতার সঙ্গে কাজ করে এলাকার উন্নয়ন, সম্ভাবনা এবং জনগণের সমস্যা-সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরবে। একই সঙ্গে তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

See also  মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত এই নতুন নেতৃত্ব আলীকদমে সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি আধুনিক, দায়িত্বশীল ও জনবান্ধব প্রেসক্লাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত অতিথিরা আলীকদম প্রেসক্লাবের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য যে, ১৯৯৮ সাল থেকে আলীকদম প্রেসক্লাবে প্রতিষ্ঠা হলেও একনায়কতন্ত্র ভাবে চলছিল আলীকদম প্রেসক্লাব। ফলে মূলধারার অনেক সাংবাদিকের জন্য বন্ধ ছিল প্রেসক্লাবের দরজা..এসময় আলীকদমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল, পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় আলীকদমে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে গত ১২ জুন গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category