1. thpshopbd@gmail.com : admin :
লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃ/ত্যু - probahonewstv
August 25, 2026, 11:45 am

লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃ/ত্যু

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Sunday, August 23, 2026
  • 15 Time View
লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃ/ত্যু

লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধার মৃ/ত্যু

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃ/ত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা/রা যান।

নিহত জান্নাত আরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃ/ত আমিরুজ্জামানের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃ/ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাতি শওকত হোসেন রাহাত জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হলে হঠাৎ ভীমরুলের আক্রমণের শিকার হন তার নানী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।

তবে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন বলেন, ভীমরুলের কামড়ে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া এবং অ্যানাফাইল্যাক্সিসের মতো জটিলতা দেখা দিতে পারে। কামড়ের পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃ/ত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category