
মোঃ নুরে আলম, বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশালের অন্যতম স্থান বরিশাল গড়িয়ার পাড়। গড়িয়ার পাড়ের কৃতি সন্তান আমিনুল ইসলাম, আশিক ও কাশেম এরা তিনজন বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধা।এদের সহযোগিতায় ও উৎসাহে গড়িয়ার পাড় এলাকায় আয়োজিত হয় এক বিশাল ফুটবল ম্যাচ। এ ফুটবল ম্যাচ সকাল ৮.৩০ মিনিটের সময় শুরু হয়ে আনুমানিক দুপুর বারোটার দিকে শেষ হয়, এই ম্যাচে বিবাহিত ও অবিবাহিত দুটি দল অংশগ্রহণ করেন। খেলার দুটি দল নিজেদের সমস্ত শক্তিও বুদ্ধিমত্তা দিয়ে হারানোর চেষ্টা চালিয়ে যায়। এরই মধ্যে বিবাহিত দলটি ২-০ গোলে জয় লাভ করে। মাঠের চারপাশের দর্শক যে দলকে সমর্থন করে আনন্দ উল্লাস করেন। বিবাহিত দলের প্রধান মোঃ কাউসার ট্রফি নিয়ে আনন্দ মিছিল করতে করতে মার ত্যাগ করেন এবং অবিবাহিত দলের প্রত্যেকটি সদসের সাথে কুশলাদি বিনিময় করে অনুষ্ঠানটির শব্দে ঘটে।